একটানা বর্ষণে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি। জলমগ্ন রাজস্থানের ৮টি জেলা। ঘরবাড়ি জলের তলায়। বন্ধ স্কুল-কলেজ। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘরছাড়া বহু। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) বন্যা-প্রবাহিত অঞ্চলগুলিতে নজরদারি চালাচ্ছে ও আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে।


