বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের তিনটি সভা শেষ করার পর দুর্গাপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুর থেকেই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এর জনসভাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট পাঁচটি নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে দুদিনের কর্মসূচি চূড়ান্ত হলো মুখ্যমন্ত্রীর বলেই সূত্রের খবর।

