২০২৬ সালের ১ এপ্রিল থেকে ফের বড়সড় পরিবর্তন আসছে আয়করে ৷ দীর্ঘদিন ধরে চলতে থাকে আয়কর আইন ১৯৬১ এর আরও সরলীকরণ করা হয়েছে ৷ ফলে চলতি বছর থেকে আয়কর আইন ২০২৫ মেনে চলতে হবে আয়কর দাতাদের ৷ তবে এক্ষেত্রে অতিরিক্ত কর দিতে হবে না কিন্তু নতুন আইনে পুরো ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷

আয়কর বর্ষ ( Tax Year ) এর পরিবর্তন

এতদিন পর্যন্ত আয় বর্ষ এবং মূল্যায়ন বর্ষের মধ্যে পার্থক্য ছিল ৷ মূল্যায়ন বর্ষের আগের বছরের হিসেব দিতে হতো আয়কর দাতাদের ৷ কিন্তু ১ এপ্রিল থেকে সেই নিয়মের পরিবর্তন করা হচ্ছে ৷ এবার থেকে কোনও মূল্যায়ন বর্ষ হিসেবে কোনও অপশন থাকছে না ৷ বদলে থাকছে আয় বর্ষ ( Tax Year ) ৷ অর্থাৎ কেউ যদি ২০২৬-২৭ সালে আয় করেন তাহলে IT ওয়েবসাইটে তাঁকে নথিভুক্ত করতে হবে Tax Year২০২৬-২৭ ৷ এর প্রভাবে Form ১৬ এর ফাইল এবং ট্যাক্স ফাইলে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷ তবে এবার থেকে Form ১৬ আর পাওয়া যাবে না ৷ পরিবর্তে দেওয়া হবে ফর্ম ১৩০ ৷ এটিই হবে বেতনভোগী কর্মী ও পেনশনভোগীদের বার্ষিক করের সংশাপত্র ৷ সেখানে যাবতীয় হিসেব দেওয়া থাকবে ৷

TCS এ পরিবর্তন

কর বিশেষজ্ঞ এবং চাটার্ড অ্যাকাউন্টেন্ট যোগেন্দ্র কাপুর জানিয়েছেন, নতুন ব্যবস্থায় কর ব্যবস্থা আরও সরলীকরণ হয়েছে ৷ এর পাশাপাশি কর প্রক্রিয়ার ভুল ভ্রান্তিও দূর করা যাবে এই পদ্ধতিতে ৷ তিনি জানিয়েছেন, লিবারাইজড রেমিটেন্স স্কিমে ট্যাক্স কালেকটেড সোর্স ২০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে করা হয়েছে ৷ এবং এর কোনও ঊর্ধ্বসীমা করা হয়নি ৷

উচ্চ আয় হয় এমন কর্মীদের ক্ষেত্রে পরিবর্তন়

যাঁরা উচ্চ আয় করেন তাঁদের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে ৷ যে সব ব্যক্তিদের PF এবং NPS এ এমপ্লয়ার কন্ট্রিবিউশন ৭.৫ লাখ টাকা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ওই দুই অ্যাকাউন্টের মোট অর্থের উপর কর দিতে হবে ৷ অতিরিক্ত টাকা এবং তার উপর প্রাপ্ত সুদের উপর কর বসানো হবে ৷ কম্পানির তরফে দেওয়া গাড়ির উপরের কর দিতে হবে তাঁদের ৷

শেয়ার মার্কেটে পরিবর্তন

শেয়ার মার্কেটের ট্রেডার এবং বিনিয়োগকারীদের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন করা হয়েছে ৷ ফিউচার্স ট্রেডিংয়ের উপর সিকিউরিটিস ট্রানজাকশন ট্যাক্স (STT) দ্বিগুন বৃদ্ধি করে ০.০৫ শতাংশ করা হয়েছে ৷ এবং অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে তা বাড়িয়ে ০.১৫ শতাংশ করা হয়েছে ৷ অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সারদের জন্য আয়কর জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন করা হয়েছে ৷ ITR ৩ এবং ITR ৪ ফাইলিংয়ের ডেডলাইন ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছে ৷