প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। এ বছর ৯৩.৭০ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে বলে বুধবার জানিয়েছে বোর্ড। এ বারও পাসের হারে ছেলেদের (৯২.৬৯ শতাংশ) টেক্কা দিয়েছে মেয়েরা (৯৪.৯৯ শতাংশ)। বোর্ড জানিয়েছে, ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। রেকর্ড সময়ে এক কোটি ৬০ লক্ষ খাতা মূল্যায়ন শেষ করে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই ফল প্রকাশ করা হল। এ বছরই জাতীয় শিক্ষানীতি মেনে দু’বার বোর্ড পরীক্ষার নিয়ম চালু হয়েছে। মে মাসে দ্বিতীয় দফার পরীক্ষা হবে। প্রথা মেনে এ বারও কোনও মেধাতালিকা প্রকাশ করেনি সিবিএসই।

পাশের হার:

  • সিবিএসই দশম শ্রেণিতে পাশ করেছে ৯৩.৭০ শতাংশ পরীক্ষার্থী
  • ছেলেদের মধ্যে পাশের হার ৯২.৬ শতাংশ
  • মেয়েদের মধ্যে পাশের হার ৯৪.৯৯ শতাংশ

কোথায় দেখা যাবে রেজাল্ট:

  • cbse.gov.in
  • results.cbse.nic.in
  • UMANG অ্যাপ
  • DigiLocker
  • এগুলির মাধ্যমে রেজ়াল্ট দেখা যাবে

তথ্য বলছে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে রেজ়াল্ট ভালো হয়েছে। বেস্ট পারফর্মিং স্কুল ক্যাটিগরিতে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি। সেখানে ৯৯.৫৭ শতাংশ পাশের হার রয়েছে। তারপরেই রয়েছে জওহর নবোদয় বিদ্যালয়গুলি, এখানে পাশের হার ৯৯.৪২ শতাংশ। সরকারি স্কুলগুলিতে পাশের হার ৯১.৪৩ শতাংশ। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পাশের হার ৯১.০১ শতাংশ। বেসরকারি স্কুলে পাশের হার ৯৩.৭৭ শতাংশ।