ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের । আজ নতুন করে পেট্রোলে লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলে লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। শনিবার, ২৩ মে থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে বিগত ১০ দিনে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানির। গত ১৫ মে থেকে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হল। প্রথমে ১৫ মে লিটার প্রতি জ্বালানির দাম ৩ টাকা করে বাড়ানো হয়, তারপর ১৯ মে ফের পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৯০ পয়সা করে বাড়ানো হয়। এবার আরও ৮৭ পয়সা ও ৯১ পয়সা বাড়ল যথাক্রমে। সবমিলিয়ে লিটার প্রতি প্রায় ৫ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে।
🔴রাজধানী দিল্লিতে আজ থেকে পেট্রলের দাম ৮৭ পয়সা বেড়ে হল ৯৯ টাকা ৫১ পয়সা ৷ যা আগে ছিল লিটার প্রতি ৯৮ টাকা ৬৪ পয়সা ৷ ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে হল লিটার প্রতি ৯২ টাকা ৪৯ পয়সা ৷ যা আগে ছিল ৯১ টাকা ৫৮ পয়সা ৷
🔴কলকাতায় আজ থেকে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম হচ্ছে ১১০ টাকা ৫৭ পয়সা। পাশাপাশি, ডিজেলের দাম ৯৫ পয়সা বেড়ে হল ৯৭ টাকা ২ পয়সা (লিটার প্রতি) ৷ যা আগে ছিল ৯৬ টাকা ৭ পয়সা।
🔴মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে ১০৭ টাকা ৫৬ পয়সা হল লিটার প্রতি। লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯৪ টাকা ৫ পয়সা হয়েছে। পাশাপাশি, ডিজেল ৯৪ পয়সা বেড়ে প্রতি লিটারে হল ৯৫.০২ টাকা ৷
🔴চেন্নাইয়ে পেট্রলের দাম লিটার প্রতি ৮২ পয়সা বেড়ে ১০৫.৩১ টাকা হল।ডিজেলের দাম ৮৭ পয়সা বেড়ে প্রতি লিটার ৯৬.৯৮ টাকায় পৌঁছল।

