বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে বাংলা-নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠাল ডায়মন্ড হারবার এসিজেএম আদালত। এদিন তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ। বিচারক ৫ দিনের হেফাজত মঞ্জুর করেছে। এদিন ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবী জাহাঙ্গিরের হয়ে সওয়াল করতে রাজি হননি। পরে জাহাঙ্গিরের আবেদনের ভিত্তিতে লিগাল এইডসের এক আইনজীবী তাঁর হয়ে সওয়াল করেন। মঙ্গলবার ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত একটি মামলায় জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যেই অভিযুক্তকে আদালতে তোলা হয়। জাহাঙ্গির খানকে আদালতে আনার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। এদিন ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবী জাহাঙ্গিরের হয়ে সওয়াল করতে রাজি হননি। পরে সরকারি লিগাল এইডের তরফে এক আইনজীবী অভিযুক্তের পক্ষে সওয়াল করেন। পাশাপাশি অভিযুক্তের জামিনের আবেদনও করা হয়। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। অন্যদিকে, তদন্তের স্বার্থে এবং একাধিক গুরুতর মামলার তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পুলিশ আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজত চায়। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

