রাম মন্দিরের অনুদান তছরুপের মামলায় জরুরি শুনানির আবেদনে সাড়া দিল না দেশের সর্বোচ্চ আদালত। এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দিল না সুপ্রিমকোর্ট। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের তদন্তের বদলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক ব্যক্তি। উত্তরপ্রদেশ সরকারের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় সেই আবেদনে। কিন্তু, সেই আবেদনে সাড়া দিল না দেশের সর্বোচ্চ আদালত। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার শুনানি পরে হলে আকাশ ভেঙ্গে পড়বে না। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শেষ হবার পর রেগুলার কোর্ট শুরু হলেই এই মামলার শুনানি হবে।

জানা গিয়েছে, শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য শ্রী কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআর-এ আটজনের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত হিসেবে নাম দেওয়া হয়েছে এই এফআইআর-এ। এদের মধ্যে রয়েছেন তিনু যাদব, লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্লা এবং মনীশ যাদব।