ভয়াবহ নৌকাডুবিতে মৃত্য়ু হল কমপক্ষে ১৫ জন ভারতীয়ের ৷ শনিবার এই দুর্ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের ফু কোকে দ্বীপের কাছে হন মে রুট এনগোয়াই দ্বীপে ৷ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃতরা সবাই ভারতীয় পর্যটক ৷ নৌকায় সব মিলিয়ে ৩২ জন ভারতীয় এবং চারজন কর্মী ছিলেন ৷ তল্লাশি ও উদ্ধারকার্য শেষ হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভারতীয় দূতাবাসের তরফে স্পিডবোটে থাকা ৩২ জন এবং মৃত ১৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শোক প্রকাশ করে পোস্ট করেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থেকে শুরু করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সাদিসান ৷

