banganews.net

পাহাড় থেকে পরপর পাথর গড়িয়ে পড়ল চারচাকার উপর ৷ হিমাচল প্রদেশের চম্বা ও লাহুল-স্পিতি ১৫ জন ৷ বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ মৃতদের মধ্যে রয়েছে ৬ মাস বয়সি শিশুও ৷ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী ৷ মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, “পথ দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” লাহুল-স্পিতি জেলার পুলিশ সুপার শিবানী মেহলা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুর থানার এলাকায় ৷ ওই এলাকাটি প্রত্যন্ত ৷ কোনও নেটওয়ার্ক সংযোগ নেই। কাদু নালার কাছে HP01M2210 নম্বরের গাড়িটি যাওয়ার সময় পাহাড় থেকে পাথর পড়ে যায় ৷ পরপর পাথর পড়ার ঘটনায় চারচাকাটি পাঙ্গি-উদয়পুর রাস্তা থেকে নীচে পড়ে একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যন্ত্রাংশ ৷ পুলিশ সুপার আরও জানান, দুর্ঘটনায় গাড়ির চালক বীর সিং-সহ 13 জনের মৃত্যু হয়েছে ৷ চম্বা জেলার ভারমৌর-এর বিধায়ক জনক রাজ সোশাল মিডিয়ায় দুর্ঘটনার ছবি শেয়ার করে জানিয়েছেন, পাঙ্গি-উদয়পুর সড়কে চারচাকা পড়ে গিয়ে 13 জনের প্রাণ গিয়েছে ৷ দুইজন আহত হয়েছেন। মৃতরা সকলেই চম্বা জেলার পাঙ্গি উপত্যকার বাসিন্দা।