হোটেল-রেস্তরাঁ মালিকদের স্বস্তি। অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। এ বার থেকে সিলিন্ডার প্রতি ২০৯ টাকা কমে সেই দাম হচ্ছে ২ হাজার ৬৬৩ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও একই থাকছে গৃহস্থের জন‍্য সিলিন্ডারের দাম। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতায় নয়া নির্ধারিত দামে বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাবে অগস্ট মাসের প্রথম দিন থেকেই।