banganews.net

হাড়ের প্রশাসনে দুর্নীতির অভিযোগ নিয়ে এ বার সরাসরি কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । উত্তরকন্যায় দাঁড়িয়ে তাঁর হুঁশিয়ারি, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর আর্থিক অনিয়মের তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে এফআইআর হবে, গ্রেফতার করা হবে । শুধু শাস্তিই নয়, সরকারি তহবিল বা জনগণের করের টাকা বেআইনি ভাবে আত্মসাৎ হয়ে থাকলে কড়ায়-গণ্ডায় ‘হিসেব’ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ৷

‘কোনও দুর্নীতি ছাড়ব না’

উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনার মাঝে জিটিএ-র বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ প্রসঙ্গে সরব হন শুভেন্দু । তাঁর কথায়, “জিটিএ-তে যে সমস্ত দুর্নীতি হয়েছে, তার কোনওটাকেই আমরা ছাড়ব না ।” তাঁর দাবি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যে তদন্ত কমিটি গড়া হয়েছে, তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে ।