কলকাতাঃ ৩ এপ্রিল কলকাতা ও শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর একটার সময় শিলিগুড়িতে সভা করবেন মোদি। তারপর দুপুর তিনটে থেকে ব্রিগেডে সভা শুরু হবে। আজ সাংবাদিক বৈঠকে একথা জানান বিজেপি নেতা মুকুল রায়।  প্রাথমিকভাবে ঠিক ছিল, তিনি ব্রিগেডে সভা করবেন। তারপর আজ সরকারিভাবে বিজেপি-র তরফে মোদির দুটি সভার ঘোষণা করা হয়। মুকুল রায় বলেন, একদিনে ব্রিগেড ও উত্তরবঙ্গে সভা করার স্পর্ধা দেখাতে পারেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক দিক দিয়ে বিজেপি প্রস্তুত। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *