মোজাম্বিক, জিম্বাবয়ে ও মালাবিতে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩২ জনে দাঁড়িয়েছে। বন্যায় মৃতদের মধ্যে মোজাম্বিকের ৪১৭ জন, জিম্বাবয়ের ২৫৯ জন এবং মালাবিতে ৫৬ জন। গত ১৪ মার্চ ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানে। এরপর জিম্বাবয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। মোজাম্বিকের বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট বন্যায় ভবন ও বাঁধ ধসের মতো ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *