জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দক্ষিণের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা তথা মক্কাল নিধি মৈয়ামের প্রধান কমল হাসান। এদিন চেন্নাই ছাড়ার আগে কমল জানান, নবান্নের বৈঠক রাজনৈতিক। দুপুর দুটো নাগাদ তিনি কলকাতায় পৌঁছন। কলকাতায় কমল হাসানের সঙ্গী ছিলে রাজ্যের মন্ত্রী সুজিত বসু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নবান্ন থেকে বেরিয়ে কমল হাসান বলেন, “আমরা আন্দামানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করছি। আমাদের আশা, ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে যাব। ” দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *