আজ সকালে কাঁকিনাড়ার খুবলাল সাউ বাজার শেখ জাহাঙ্গির নামের এক মাংস ব্যবসায়ীকে গুলি করে গালকাটা শঙ্কর নামের এক দুষ্কৃতী। গুলি করে পালানোর সময় স্থানীয় মানুষ ধরে ফেলে শঙ্করকে। তারপর চলে গণপিটুনি। গুলিবিদ্ধ মাংস ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। জনতার মারে গুরুতর আহত গুলি চালানোয় অভিযুক্ত গালকাটা শঙ্কর। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। পুলিশের সামনেই জনতা বিক্ষোভ দেখাতে থাকে।