নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণাঃ সকালে কাজে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ভাঙড় থানার শাঁকশহর গ্রাম পঞ্চায়েতের বালি পুকুরের ঘটনা। মৃত যুবকের নাম কুতুবউদ্দিন মোল্লা(২৮)। পাশের গ্রাম পাত্রপুর থেকে কুতুবউদ্দিন লেদার কমপ্লেক্স এলাকায় সকালে কাজে জাচ্ছিল একটি বালির গাড়ি। সেই সময় ওই এলাকা দিয়ে কাজে যাচ্ছিল কুতুবউদ্দিন। তাকে পাস দিতে গিয়ে তার গায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কুতুবুদ্দিনের। ঘটনার পরেই পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক এবং খালাসি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক ঘাতক গাড়ির চালক এবং খালাসীর খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *