দক্ষিণ ২৪ পরগণাঃ “তৃণমূল যদি গুন্ডামি না করে, পুলিশ যদি তৃণমূল কে গুন্ডামি করতে সাহায্য না করে, কমিশন যদি নির্বিগ্নে ভোট করায় তাহলে আমি নিশ্চিত জিতব।“  ভাঙড়ে ভোট প্রচারে এসে এমনটি জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উল্লেখ্য এদিন সকাল ৯টা থেকে এলাকা ঘুড়ে ভোট প্রচার করলেন বিকাশবাবু। ভাঙড়ের বামনঘাটা বাজারে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে  প্রাচার সারে তিনি। সব্জীবাজার ও মাছ বাজারে উপস্থিত সাধারন ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগও সারেন । এদিন প্রচার সেরে তিনি সাংবাদিকদের বলেন, ভাঙড়ের জেতার ব্যাপারে আমি আশাবাদি। ভাঙড়ে আরাবুল যদি গুণ্ডামি করে তাহলে আমরা তার প্রতিরোধ গরে তুলব বলে দাবি করে। এদিন বামনঘাটা বাজারে সব্জি বিক্রেতা থেকে শুরু করে মৎস্য ব্যাবসায়িদের পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগের কাজ করেন বিকাশ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *