মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ জনের। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার রাতে গুয়েটামালার সোলোলা প্রদেশের নাহুলা মিউনিসিপ্যালিটি অঞ্চলে। দমকল জানিয়েছে, বুধবার রাতে ওই এলাকায় একটি পৃথক দুর্ঘটনায় স্থানীয় এক যুবকের মৃত্যু হয়। মৃতদেহ ঘিরে প্রতিবাদ জানাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা। আচমকা সেসময় একটি ভারী ট্রাক বেপরোয়া গতিতে সেখানে উপস্থিত হয়।নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাকটি ভিড়কে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ জনের। পরে হাসপাতালে মারা যান আরও দুজন। জখম ২৬ জনের মধ্যে নয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *