পশ্চিম মেদিনীপুরঃ তৃণমূলে যোগ দিলেন কেশপুরের বিজেপি নেতা মহম্মদ সেলিম। পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকাতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এলাকার এক মন্ডল সভাপতি সহ প্রায় পঞ্চাশ জন বিভিন্ন স্তরের নেতা ও তাদের অনুগামীরা । রবিবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, তৃণমূল কংগ্রেসের নেতা দিনেন রায় ও মহম্মদ রফিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন মহম্মদ সেলিম, মোজাম্মেল, ইসমাইল, সাদেম আলি সহ অন্যরা।