তমলুকে গাড়ি দুর্ঘটনায় মৃত চার তৃণমূল নেতা । গুরুতর আহত দু’জন । আজ সকালে হুগলি থেকে দিঘা যাওয়া পথে ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । মৃতরা প্রত্যেকেই হুগলির বাসিন্দা । আজ ভোররাতে তমলুকের রামতারক এলাকার কাছে মাছের লরিতে ধাক্কা মারে একটি মারুতি গাড়ি । সেই সময় গাড়িতে মোট ছ’জন ছিলেন । তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । বাকি একজন পরে মারা যান । আর দু’জনকে গুরুত্বর অবস্থায় তমলুক জেলা হাসাপাতালে ভরতি করা হয় । মৃত দীপঙ্কর বেরা (৪৩) হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের কিশোরপুর অঞ্চলের কার্যকরী সভাপতি । প্রসেনজিৎ দিগার (৫৩) হুগলির কিশোরপুর অঞ্চলের তৃণমূলের ST, SC সেলের সভাপতি, মৃত দিলীপ সামন্ত (৫০) ও রাজু পণ্ডিত (৩২) স্থানীয় তৃণমূল নেতা । এবিষয়ে তমলুক থানা জানিয়েছেন, গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় তা নিয়ন্ত্রণ করতে পারেনি চালক । আর তাই ট্রাকের পিছনে ধাক্কা মারে । ট্রাকটিকে আটক করা হয়েছে । চালক পলাতক ।

