পশ্চিম মেদিনীপুর: প্রেমে প্রতারিত হয়ে  আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী। পশ্চিম মেদিনীপুরেরচন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত পিয়ারডাঙ্গা  গ্রাম সংলগ্ন এলাকারঘটনা। জানা গেছে,  শনিবার সকালে এক তরুণী  থানায় গিয়েজানায় তার প্রেমিক তাকে ধোকা দিয়েছে তাই সে বিষ খেয়েছে বলে অভিযোগ করেন। পুলিশ বিষয়টি বুঝতে পেরে তরুণীকে তৎক্ষণাৎ চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তরুণীর পরিবার সূত্রে খবর, বছর তিনেক ধরে গ্রামেরএক যুবকের সাথে সম্পর্ক ছিল ওই তরুনীর যুবকের বাড়ির লোকবিষয়টি মেনে না নেওয়ায় যুবকটিওই তরুণের সঙ্গে কয়েকদিন ধরেই কথা বন্ধ করে দেয় ইতিমধ্যেই তরুণীর পরিবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক। যুবকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *