দক্ষিণ দিনাজপুরঃ জায়গা দখল করে রাস্তা সংস্কারের কাজে প্রতিবাদ জানিয়েছিলেন । তাই বিজেপি-র এক মহিলা সমর্থককে মারধরের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অমল সরকারের বিরুদ্ধে । ওই মহিলার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয় । এই অভিযোগ ওঠার পর অমল সরকারকে সাসপেন্ড করে দল ।

