কলকাতাঃ উদ্বোধনের ১০ দিনের মধ্যেই ফের যান্ত্রিক ত্রুটি। এদিন দুপুর ১টা ৫০ নাগাদ সল্টলেক স্টেডিয়ামগামী মেট্রো সেক্টর ফাইভ স্টেশনে মেট্রো পৌঁছনোর পরও খুলল না প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় কাঁচের দরজা। স্বাভাবিকভাবেই স্ক্রিন ডোরের সামনে ভিড় করেছিলেন অপেক্ষারত যাত্রীরা। কিন্তু মেট্রোটি স্টেশনে ঢোকার পর খুললই না স্ক্রিন ডোর। মেট্রো চালকের নজরে পড়তে তিনিও চেষ্টা করেন দরজা ও স্ক্রিন ডোর খোলার। কিন্তু তাতেও ব্যর্থ হন তিনি। এরপরই স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চাবি দিয়ে স্ক্রিন ডোর খোলেন। ফলে কিছুটা দেরিতে স্টেশন ছাড়ে মেট্রো। স্বাভাবিকভাবেই এতে ক্ষুব্ধ হয়েছেন যাত্রীরা।

ফাইল চিত্র।