আজ সকালে মধ্যপ্রদেশের সিংরৌলিতে ২টি মালগাড়ির সংঘর্ষ হয়। এখনও পর্যন্ত দু’জনের ভিতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন ভোরে মধ্যপ্রদেশের সিনগ্রাউলির কাছে দুর্ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশের রিহান্দনগরের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের জন্য একটি ট্রেন কয়লা বোঝাই করে রওনা দিয়েছিল। অন্য মালবাহী ট্রেনটি খালি ফিরছিল। ভোর ৫টা নাগাদ দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে লাইনচ্যুত হয়ে উলটে যায় দুটি ট্রেনেরই একাধিক কামরা। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট ভিতরে আটকে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। NTPC-এর একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। হাজির হয়েছে পুলিশও। চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। দুর্ঘটনায় বিপুল অঙ্কের অর্থের ক্ষতি হয়েছে বলে খবর।