এবার করোনা ভাইরাস মোকাবিলায় সাজিয়ে তোলা হচ্ছে আরামবাগ মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে করোনা ভাইরাস সম্পর্কে একটি সচেতনতা ও চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে চিকিৎসক ও নার্সদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির করা হয়েছিল। এরই মধ্যে চালু হয়ে গেছে আরামবাগ মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। যেখানে নিশ্চিত করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ২ টি ও করোনা ভাইরাস আক্রান্ত এমন সন্দেহে ভর্তি হওয়া রোগীদের জন্য ৬টি বেড রাখা হয়েছে আরামবাগ হাসপাতালে। করোনা আক্রান্ত সন্দেহজনক রোগীদের হাসপাতালে আনা মাত্রই কী ভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে, তা নিয়েও হাসপাতাল কর্মীদের নিজেদের মধ্যে একটি গাইডলাইন তৈরি করেছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

