কলকাতাঃ পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ট্রেন বন্ধের অনুরোধে রেলমন্ত্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এবার ভিন রাজ্য থেকে আসা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল। শনিবার মধ্যরাত থেকে আর ভিন রাজ্যের বাস ঢুকতে দেওয়া হবে না বাংলায়। পরিবহণ দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, রাজ্যে নভেল ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ২১ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্যে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল। সংশ্লিষ্ট সবপক্ষকে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতে অনুরোধ করা হচ্ছে।”

