নয়াদিল্লিঃ অবশেষে স্বস্তি মোদি সরকারের। করোনা ভাইরাসের সতর্কতার জেরে দিল্লিতে কারফিউ জারি করা হয়েছে। এই সুবাদে দিল্লি পুলিশের উদ্যোগে খালি করে দেওয়া হল শাহিনবাগের সিএএ বিরোধী বিক্ষোভস্থলটিও। যা কিনা ৩মাস চেষ্টা করেও মোদি সরকার ফাঁকা করতে পারেনি। অবশেষে জোর করেই পুলিস প্রতিবাদীদের সেখান থেকে উৎখাত করে পুলিশ। এদিন সকালে ৭টা নাগাদ দিল্লি পুলিশের এক বিরাট বাহিনী শাহিনবাগে পৌঁছয়। প্রতিবাদীরা উঠতে না চাইলে ধস্তাধস্তিও চলে। বুলডোজার দিয়ে শাহিনবাগের আখড়াটি গুড়িয়ে দেওয়া হয়। দক্ষিণপূর্ব দিল্লির ডেপুটি কমিশনার আরপি মীনা জানালেন, কোভিড-১৯ সংক্রমণ ছড়ানো রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে। দিল্লি পুলিশের দক্ষিণ পূর্ব শাখার ডিসিপি বলেন, শাহিনবাগের প্রতিবাদীদের বিনীত ভাবে অনুরোধ করা হয় প্রতিবাদ মঞ্চ ছেড়ে দিতে। কিন্তু কোনও কথা শুনতেই রাজি হননি তাঁরা। এর পরেই আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিষ্কার করা হয়েছে বিক্ষোভস্থল। ৩জন মহিলা সহ ৬ জন সিএএ বিরোধী অন্দোলনকারীকে আটক করেছে পুলিস। দেখুন সেই ভিডিও –