কলকাতাঃ রামনবমীর মিছিলে রাষ্ট্রপতির ছবি। আর তা নিয়েই চরমে উঠেছে বিতর্ক। রামনবমী উপলক্ষে উত্তর কলকাতায় এদিন একটি শোভাযাত্রা বের হয়। আর সেই মিছিলেই দেখা যায় ‘নজিরবিহীন’ ছবিটি। রাম নবমীর মতো একটি ধর্মীর অনুষ্ঠানের মিছিলে কেন রাষ্ট্রপতির ছবি ব্যবহার করা হল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ এমনটা করা যায় কিনা, সেই প্রশ্নও করছে রাজনৈতিক মহলের একাংশ। লোকসভা নির্বাচনে একজন প্রার্থী হয়ে রাহুল সিনহা কীভাবে একাজ করলেন সেই প্রশ্ন তুলে, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার হুঁশিয়ারিও দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *