লকডাউনে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু মানুষ রাস্তায় ঘুরে বেরাচ্ছে। সামনে পুলিশের গাড়ি নেই তার মানেই চলছে আড্ডা, আর পুলিশ এলেই ছুটে পালাছে। এবার পালানোর দিন শেষ। লকডাউন নজরদারিতে এবার কলকাতার আকাশে ড্রোন ওড়াচ্ছে কলকাতা পুলিশ। সাবধান! সামনে পুলিশ নেই তো কি হয়েছে? মাথার ওপর ড্রোন কিন্তু আপনাকে দেখছে। বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে সরকার। শুধু তাই নয়, যে সব জায়গায় সংক্রমণের হার বেশি সেগুলিকে মাইক্রো প্লানিং বা হটস্পট এলাকা চিহ্নিত করে পুরো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছে পুলিশ। কিন্তু তারপরেও বেশ কিছু জায়গায় লকডাউন অমান্য করে রাস্তায় মানুষ বের হচ্ছে। এই নিয়ে বিরোধীদের অভিযোগ তো ছিলই, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও চিঠি পাঠিয়েছে রাজ্যকে। এরপরেই তৎপর হয় কলকাতা পুলিশ। লকডাউন নজরদারিতে এবার ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। হাতিবাগান, শ্যামবাজার এলাকায় ইতিমধ্যেই ড্রোনের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।