আলিপুরদুয়ারে উদ্ধার হল একটি চিতাবাঘের দেহ। আজ সাতসকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান থেকেই উদ্ধার হয় এই পুর্নবয়স্ক চিতাবাঘটির মৃতদেহ। চিতাবাঘের দেহটি ফালাকাটা-বীরপাড়া এশিয়ান হাইওয়ে সড়কের ধারে বাগানের জমির মধ্যে পড়েছিল বলে জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা। এরপর খবর যায় বন দপ্তরে। পরে মাদারিহাট রেঞ্জের কর্মীরা এসে চিাতাবাঘটির দেহ নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে চিতাবাটির মুখের দিকে সামান্য রক্তের দাগ লেগেছিল। বন দপ্তর ঘটনার তদন্ত করছে।