দিল্লিঃখোদ বিজেপির সদর দফতরে দলের নেতাকে লক্ষ্য করে উড়ে এল জুতো। আজ
দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করছিলেন দলের সাংসদ ও মুখপাত্র জিভিএল নরসিংহ রাও।  সেই সময়েই তাঁর সামনে দিয়ে একটি জুতো উড়ে আসে। সেটি তাঁর মাইক্রোফোনের সামনে দিয়ে গিয়ে তাঁর পাশে পড়ে। আচমকা ওই ঘটনায় সাংবাদিক বৈঠকে হাজির লোকজন কিছুটা হতচকিত হয়ে পড়েন। দলের কর্মীরা জুতো নিক্ষেপকারী ব্যক্তিকে ধরে ফেললেও কয়েক মিনিটের জন্য সভায় তুমুল হইচই শুরু হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *