আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল রাতে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন মনমোহন। এইমস সুত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী এখন স্থিতিশীল রয়েছেন। একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।
রবিবার রাত পৌনে ৯টা নাগাদ এইমসের কার্ডিও–থোরাসিক বিভাগে ভর্তি করা হয় ৮৭ বছরের মনমোহনকে। রবিবার সন্ধেয় তাঁর বুকে হঠাত্‍ ব্যথা শুরু হয়। সেই সঙ্গে দেখা দেয় শ্বাসকষ্টও। জ্বরও ছিল শরীরে। নতুন ওষুধ খাওয়ার ফলে তাঁর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। কার্ডিও–থোরাসিক সেন্টারের এক বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিকিৎসা করছে। যার নেতৃত্বে আছেন চিকিৎসক নীতীশ নায়েক।