বঙ্গ বিজেপির নেতারা তো বলছিলেনই। তাঁদের পাশাপাশি বিজেপির মুখপাত্রদের সুরে খোদ রাজ্যপাল জগদীপ ধনকরও বলেছিলেন, কেন্দ্র নাকি বাংলার জন্য গাদা গাদা চাল আর ডাল পাঠাচ্ছে। কিন্তু সেই দাবি যে কত বড় ভাঁওতা তা পরিষ্কার হয়ে গেল এক কেন্দ্রীয় সংস্থার ঘোষণায়। ন্যাশানাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা নাফেড রবিবার জানিয়ে দিয়েছে যোগান না থাকায় তাঁরা কেন্দ্রের ঘোষণা মতো মুগ বা মুসুর ডাল কোনওটাই আর পাঠাতে পারবে না বাংলায়। সেই সঙ্গে এটাও জানা গিয়েছে যে লকডাউনের প্রথম ৩ মাসের জন্য, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়, প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি চাল ও ১ কেজি ডাল দেওয়ার যে কথা কেন্দ্র বলেছিল তা এখন নিজেরাই পূরণ করতে পারছে না মোদি সরকার।