উত্তর ২৪ পরগণাঃ বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মমতা ঠাকুরের সমর্থনে আজ দুপুর ১২ টায় বিশাল মিছিল নিয়ে সমগ্র বনগাঁ শহর পরিক্রমা করে। বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং পার্শ্ববর্তী পঞ্চায়েত প্রধান সহ বনগাঁর পৌরপিতা, বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ককে সাথে নিয়ে হুট খোলা গাড়ীতে প্রার্থী নিজে এই রোড শো-য়ে উপস্থিত ছিলেন। প্রচুর মানুষের জনজোয়ারে একপ্রকার সাময়িক ভাবে যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। আগামী দিনে বিপুল ভোটে জয়ী হবার পূর্বাভাস বোঝা যায় আজকের এই বিশাল মিছিল দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *