লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই মানুষ দিদিকে কড়া ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আজ দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রথম দফাতেই দিদির ঘুমের ব্যাঘাত ঘটেছে। আর দ্বিতীয় দফায় য়ে রিপোর্ট আসছে তাতে দিদির ঘুম ছুটেছে।মা মাটি মানুষের নামে ধোঁকা দিয়েছেন।একসময় ওকে দেখে আমিও ভুল করেছিলাম টিভিতে ওকে যখন দেখতাম তখন মনে হয়েছিল উনি গরিব মানুষের জন্য লড়াই করছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই ভুল ভেঙেছে। গরিবের টাকা নারদা, সারদা, রোজভ্যালি লুটে নিয়েছে। গরিবের পুরো টাকার হিসেব নেব। চিটফান্ড দুর্নীতির প্রতিটি টাকার হিসেবে দিতে হবে। পরীক্ষায় যারা পাস করেছেন তাদের চাকরি দেন না। গুন্ডাদের দেওয়ার টাকা রয়েছে। ডিএ দেওয়ার টাকা নেই।

https://www.facebook.com/BJP4Bengal/videos/2269604233360334/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *