বাংলার একাধিক প্রান্ত কার্যত বিদ্যুৎহীন। সাইক্লোন আম্ফানের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তছনছ হয়ে গেছে। কোথাও নেই জল, কোথাও নেই বিদ্যুৎ। এমন পরিস্থিতিতে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিকে, রাজ্য প্রশাসনকে কার্যত সমালোচনা করে এদিন রাজ্যপাল ধনকর বলেন, মমতা সরকারের কাছে তাঁর আর্জি যাতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তিনি কার্যত খোঁচা দিয়েই টুইটে লেখেন যে, ‘ সেনাকে ৩ দিন আগেই রাজ্যে আনা যেত’। পাশাপাশি , কেন্দ্রীয় সরকারকে বাংলায় আম্ফানে ক্ষতির পরিমাণ জানানোর আর্জি জানান রাজ্যপাল। আর একটি টুইটে রাজ্যপাল ধনকর জানান, যে সমস্ত সংস্থা বা সরকার উদ্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে,তাদের আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি, রাজ্যবাসীকে ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে লড়াই করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ধনকর।

https://twitter.com/jdhankhar1/status/1264408944216207360