দেশজুড়ে চলছে করোনা ভাইরাস প্রতিরোধের লড়াই। ঘূর্ণিঝড় আম্ফানে লণ্ডভণ্ড বাংলা, পঙ্গপালের হানা ও তীব্র গরমের দাবদাহে জ্বলছে উত্তর ও মধ্য ভারত। অসমে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, এরই মধ্যে উত্তরাখণ্ডের দাবানলে, পরিস্থিতি আরও দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে। গত ৪ দিন ধরে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের বনাঞ্চল। আগুনের তীব্রতায় চড়ছে পারদ। রাজ্যে ৪৫ টিরও বেশি বন আগুনের গ্রাসে। ৭১ হেক্টরেরও বেশি বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্নের মুখে বন্যপ্রাণী প্রজাতিদের প্রাণ। শুধুমাত্র কুমায়ুন অঞ্চলে কমপক্ষে ২১ টি বন আগুনের গ্রাসে এবং গড়ওয়াল অঞ্চলে ১৬ টি বনে তীব্র আগুন জ্বলছে। দেখুন সেই ভিডিও –

https://twitter.com/AshmitaBhowal/status/1265143534992134145