হক জাফর ইমাম, মালদাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় মালদা জেলা পুলিশের উদ্যোগে ক্ষেত নদী উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হল বুধবার মালদা শহরের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, সাংসদ মৌসম বেনজির নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলার প্রসেনজিৎ দাস, মালদা ক্রিয়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী

ছবিঃ হক জাফর ইমাম

সহ অন্যান্য অতিথিরা। জানা যায় এদিন ২৫২ টি ক্লাবকে ১০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। তার পাশাপাশি ২৯১ জন কে হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় মালদা জেলা পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষেত নদী উৎসবের সূচনা হয়েছিল গোটা রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসাবে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয় বিভিন্ন এলাকায়। সেই জনসংযোগ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন এলাকার মানুষ এবং স্থানীয় ক্লাবরা। তারাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *