সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী পোখরিয়াল বলেন, অগস্টের পরে খুলবে স্কুল এবং কলেজ। সম্ভাবত ১৫ অগস্টের পরে খোলা হবে বলে জানিয়েছেন তিনি। ১৫ অগস্টের মধ্যে সব পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ যেসব পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেসব পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে।

