সকাল থেকেই উত্তেজনা ছিল গোটা বালুরঘাট কেন্দ্রে। কিন্তু উত্তেজনা আরও বেশি ছড়িয়েছে বিজেপি কর্মীদের কাজে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভায়। চাকলার একটি আমবাগানে তীব্র বিস্ফোরণে একজনের হাত উড়ে গিয়েছে৷ অন্য আরেকজনের আঙুল উড়ে গিয়েছে৷ গুরুতর আহত আরও একজন। তাঁরা প্রত্যেকেই এলাকার পরিচিত বিজেপি কর্মী।
স্থানীয় মানুষজনের থেকে জানা গিয়েছে, জখম ব্যক্তিদের নাম লালন চৌধুরি, লাল্টু চৌধুরি ও সমর চৌধুরি। মঙ্গলবার সকালে এলাকার আমবাগানে বোমা বাঁধছিল তারা৷ তখনই বিস্ফোরণ হয়৷ এবং তাতেই গুরুতর জখম হয় তিনজন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *