ফের বাড়লো পেট্রল, ডিজেলের দাম। নতুন দাম অনুযায়ী দিল্লিতে পেট্রল লিটার প্রতি ৭৭.৮১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭৬.৪৩ টাকা। অন্যদিকে কলকাতায় পেট্রল লিটার প্রতি ৭৯.৫৯ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭১.৯৬ টাকা। মুম্বইতে পেট্রল লিটার প্রতি ৮৪.৬৬ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭৪.৯৩ টাকা। চেন্নাই পেট্রল লিটার প্রতি ৮১.৩২ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭৪.২৩ টাকা।

