বাংলাদেশঃ করোনায় আক্রান্ত হলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেই থেকে বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। আগামীকাল আরও একবার তাঁর নমুনা পরীক্ষা করা হবে।