এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং টাকা হাতিয়ে নেওয়ায় অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার সভাপতি পদ থেকে সরিয়ে দিল বিজেপি। দলের তরফে সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সোমনাথবাবু পদত্যাগ পত্র জমা করেছেন, দল তা গ্রহণ করেছে। উল্লেখ্য, পুলিসের কাছে লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, দল করার সূত্রে আলাপ হওয়ার পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত তাঁর সঙ্গে সহবাস করেছেন সোমনাথ। পাশাপাশি টাকা হাতানো, ধর্ষণের অভিযোগও তুলেছেন ওই মহিলা।