বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, কোনও ভাবেই এ বছর জনতার ব্যবহারের জন্য করোনা ভ্যাকসিন বাজারে আনা সম্ভব নয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ যখন দাবি করা শুরু করেছে ১৫ আগস্টের মধ্যে বাজারে করোনা টিকা আনবে ভারত, তখন মন্ত্রকের এই বিবৃতি অত্যন্ত তাত্পর্যপূর্ণ। বিজ্ঞানীরা বলেন, এত তাড়াহুড়ো করে করোনা টিকা বাজারে আনলে ফল উল্টো হতে পারে।কারণ স্বাভাবিক ভাবে ট্রায়াল সারতেই ১২ থেকে ১৮ মাস লেগে যায়।

