জয়পুর: রাজস্থানে ফের রাজনৈতিক জল্পনা শুরু। উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হলো শচীন পাইলটকে। জয়পুরে পরিষদীয় দলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল। সরানো হলো পাশাপাশি শচীন শিবিরের দুই ক্যাবিনেট মন্ত্রীকেও। সেই সঙ্গে সোমবার যে কানাঘুষা চলছিল কংগ্রেসের অন্দর মহলে। তাতে প্রদেশ কংগ্রেসের পদ শচীন পাইলটকে ফিরিয়ে দেওয়া হতে পারে। সেই সমস্ত চর্চায় জল ঢেলে নতুন প্রদেশ সভাপতি নিয়োগ করতে চলেছে কংগ্রেস। গেহলট শিবিরের নেতা বর্তমান ডেপুটি চিফ হুইপ গোবিন্দ সিং দোতাসরাকে রাজস্থানের নতুন প্রদেশ সভাপতির দায়িত্ব দিল হাইকমান্ড।গতকালই ম্যাজিক ফিগারের (১০১) বেশি সংখ্যক বিধায়ক(১০৭) গেহলটের সমর্থনে থাকায় সঙ্কট কেটে গিয়েছিল কংগ্রেসের। এরপর হাইকমান্ডের এই সিদ্ধান্তে কী পদক্ষেপ নিতে পারেন তরুণ কংগ্রেস নেতা শচীন পাইলট। জল্পনা শুরু মরুরাজ্যের রাজনীতিতে।