November 25, 2026
BREAKING NEWS
বালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুটবুধবার থেকে পারদ পতন রাজ্যে, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪
খেলা

আলেসান্দ্রোর সঙ্গে দু’বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল

চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল, খুশি সদস্য থেকে শুরু করে সমর্থকরাও। প্রত্যাশামতোই চুক্তির মেয়াদ বাড়ল ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়ার।  ইঙ্গিত আগেই ছিল। আর তাতেই সরকারি সিলমোহর পড়ল বুধবার। স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজের সঙ্গে দু’বছর চুক্তি বাড়িয়ে নিলেন কোয়েস ইস্টবেঙ্গলের কর্তারা। চুক্তির অঙ্ক বাড়ল ৫০ লাখ। গত বছর ২ কোটি ছিল আলেসান্দ্রো মেনেন্ডেজের চুক্তির অঙ্ক। নয়া চুক্তিতে তা বেড়ে হল ২ কোটি ৫০ লাখ। আলেসান্দ্রোর দল ট্রফি জিতবে কিনা তা সময় বলবে। তবে স্প্যানিশ কোচ মন জয় করে নিয়েছেন কর্তা থেকে সদস্য–সমর্থকদের। নয়া চুক্তির পর আলেসান্দ্রো বলেছেন, কোয়েস ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে আমি খুশি। তারা আমার উপর যে বিশ্বাস ও ভরসা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ। দু’বছর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আমি খুশি। আমার লক্ষ্য ইস্টবেঙ্গলকে বিশ্বমানের ক্লাব তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *