ঘাটালঃ আগামী ২ মে ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব এবং আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী অপরুপা পোদ্দারের প্রচারে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল ও চন্দ্রকোনার মধ্যবর্তী এলাকা ক্ষেত্রপালের মাঠে তৈরী হয়েছে সভামঞ্চ। সেই সভাস্থলের পাশে তৈরী হয়েছে হেলিপ্যাড। আজ সেখানে হেলিকপ্টারের মহড়া করা হয়। প্রায় ১১.৩০ নাগাদ হেলিকপ্টার নামে এবং প্রায় ১০ মিনিট থাকে। জানা গেছে সভাস্থলের জন্য ওকে সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *