টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে। আজ সকালেই ভয়াবহ ভূমিধসের খবর এসেছে। প্রায় ৮০ জনের বেশি মানুষ সেখানে আটকে পড়েছেন বলেই জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু। সূত্রের খবর, এ দিন সকালে কন্নন দেবন এস্টেট ও তার সংলগ্ন এলাকায় প্রবল ধস নামে। চাপা পড়ে যায় কয়েকটি বাড়ি। অন্তত ৮৩ জনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ধসে চাপা পড়ে ৭ জনের মৃত্যুও হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা দল।