কলকাতাঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২ হাজার ৯০৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৮ হাজার ৪৫৯ জন। এই ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৪১ জন করোনা রোগী। এই নিয়ে সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলায় মোট প্রাণ হারালেন ২ হাজার ১০০ জন রোগী। সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২০৮ জন। মোট সুস্থ হয়ে উঠেছে ৭০ হাজার ৩২৮ জন।