ডুয়ার্সের চা বাগানে নগ্ন অবস্থায় এক যুবতির মৃতদেহ উদ্ধার হল ৷ অভিযোগ, ওই যুবতিকে ধর্ষণের পর খুন করে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে ৷ বানারহাট থানার নিউ ডুয়ার্স চা বাগানের ঘটনা ৷ আজ সকালে নিউ ডুয়ার্স চা বাগানের ৪ নম্বর সেকশনে কাজ করতে যাওয়ার সময় একটি নালায় মৃতদেহটি দেখতে পান কয়েকজন শ্রমিক ৷ শ্রমিকরা প্রথমে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান ৷ পরে বানারহাট থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি ৷ পুলিশ জানিয়েছে, “যুবতির শরীরে কোনও কাপড় ছিল না । মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সত্যিটা জানা যাবে ৷”